Translate

রবিবার, ১০ মে, ২০২০

সাভারে দেওয়ানবাগী হুজুরের পক্ষ থেকে ত্রাণ বিতরণ


করোনা ভাইরাসের প্রভাবে বর্তমান লকডাউন পরিস্থিতিতে সূফী সম্রাট দেওয়ানবাগী হুজুরের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা ও থানা পর্যায়ে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে।

এরই ধারাবাহিকতায় ৯ মে ২০২০ শনিবার সাভার থানার কর্ণপাড়া এলাকায় মোট ৮০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, আলু সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার জন্য পরামর্শ প্রদান করা হয়।

উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধান করেছেন, ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, দেওয়ানবাগ শরীফের পরিচালক, সমন্বয়ক ও সমস্যার ফয়সালাকারী, মেজো সাহেবজাদা ইমাম ড. আরসাম কুদরত এ খোদা (মাঃ আঃ) হুজুর।

উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক এ আর আঃ মান্নান, এ আর হাবিব তালুকদার, এ আর বাবুল, এ আর শাহীন, এ আর দিদার সহ আরো অনেকে।

উল্লেখ্য যে দেওয়ানবাগী হুজুরের পক্ষ থেকে সাভার পৌর এলাকায় করোনা পরিস্থিতিতে এ নিয়ে মোট ৫ দফা ত্রাণ বিতরণ করা হলো।

বিঃ দ্রঃ পোস্টের উদ্দেশ্য মানুষকে মানবিক সহায়তায় উদ্ধুদ্ধ করা।

বুধবার, ২২ এপ্রিল, ২০২০

আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশে রমজানের চাঁদের জন্ম হয়েছে!


আলহামদুলিল্লাহ! আজ ২৩ এপ্রিল ২০২০ রমজানের চাঁদের জন্ম হয়েছে। উপগ্রহের ছবি নতুন চাঁদের পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে। এই চাঁদ দেখেই সারাবিশ্বের মানুষ আগামীকাল শুক্রবার ২৪ এপ্রিল ২০২০ রোজা পালন করবে। তবে আফসোস বাংলাদেশ সরকার এখনও সিদ্ধান্তে উপনীত হতে পারেনি, তারা বরাবরের মতো একদিন পর অর্থাৎ শনিবার ২৫ এপ্রিল ২০২০ হতে রোজা পালন করবে। তার ফলে এবার দেশের মানুষ আবারও হারাম দিয়ে শুরু করবে। কেননা রোজার দিনে পানাহার করা হারাম। বিশ্বে সকল মুসলিম যখন রোজা পালন করবে আমরা তখন খানায় মগ্ন থাকব। হায়রে জাতি কবে বোধদয় হবে। অপেক্ষায় রইলাম তবু, কেননা যুগের ইমাম বলেছেন, আজ হোক কাল হোক একদিন সারাবিশ্বেই ঈদ উৎযাপিত হবে। সেদিন আর বেশি দূরে নয়। মহান দয়াময় দ্রুত এ সমস্যার ফয়সালা করে দিক, আমিন।

নতুন চাঁদের বর্তমান পরিমাণ জানতে ক্লিক করুন https://www.timeanddate.com/moon/phases/

বগুড়ায় দেওয়ানবাগী (মাঃ আঃ) হুজুরের পক্ষ থেকে ত্রাণ বিতরণ।


আলহামদুলিল্লাহ্! সূফী সম্রাট হযরত শাহ্ দেওয়ানবাগী (মাঃ আঃ) হুজুর কেবলাজানের পক্ষ থেকে দেশব্যাপী মানবিক সহায়তা প্রদান অব্যাহত৷
গত ২০/০৪/২০২০ ইং বগুড়া সদর থানা এলাকায় করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
সারা দেশে ব্যাপক ভাবে এই সহায়তা কার্যক্রমের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধান করছেন, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, দেওয়ানবাগ শরীফের পরিচালক, সমন্বয়ক ও সমস্যার ফয়সালাকারী, মেজো সাহেবজাদা ইমাম ড. আরসাম কুদরত এ খোদা (মাঃ আঃ) হুজুর।
এই মানবিক সহায়তা প্রদান, লকডাউন পরিস্থিতি ও দুস্থ-অসহায়দের চাহিদা অনুযায়ী অব্যাহত থাকবে৷
বি.দ্র. পোস্টের উদ্দেশ্য মানবিক সহায়তায় সবাইকে উৎসাহিত করা৷

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

মানিকগঞ্জে দেওয়ানবাগী (মাঃ আঃ) হুজুরের পক্ষ থেকে ত্রাণ বিতরণ।


করোনা ভাইরাসের প্রভাবে বর্তমান লকডাউন পরিস্থিতিতে সূফী সম্রাট দেওয়ানবাগী হুজুরের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা ও থানা পর্যায়ে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে।

এরই ধারাবাহিকতায় ১১ এপ্রিল মানিকগঞ্জ সদর থানার নওখন্ডা গ্রামে নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, আলু, সয়াবিন তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার জন্য পরামর্শ প্রদান করা হয়।

উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধান করেছেন, ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, দেওয়ানবাগ শরীফের পরিচালক, সমন্বয়ক ও সমস্যার ফয়সালাকারী, মেজো সাহেবজাদা ইমাম ড. আরসাম কুদরত এ খোদা (মাঃ আঃ) হুজুর।

উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ সদর সরকারী হাসপাতালের ডাঃ সানোয়ার, এ আর নুরে আলম, এ আর রবিউল সহ আরো অনেকে।

রবিবার, ৫ এপ্রিল, ২০২০

সূফী সম্রাট দেওয়ানবাগী হুজুরের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ।



করোনা ভাইরাসের প্রভাবে বর্তমান লকডাউন পরিস্থিতিতে সূফী সম্রাট দেওয়ানবাগী হুজুরের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা ও থানা পর্যায়ে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ৪ এপ্রিল রাজধানীর মতিঝিলের আরামবাগ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অসংখ্য দুঃস্থ অসহায়ের মাঝে চাল, ডাল, আলু, সয়াবিন তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার জন্য নির্দেশিকা প্রদান করা হয়।

উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেওয়ানবাগ শরীফের পরিচালক ইমাম ড. আরসাম কুদরত এ খোদা ( মাঃ আঃ) হুজুর, ইমাম সৈয়দ এ এফ এম ড. মঞ্জুর এ খোদা হুজুর, জনাব মোঃ সালাউদ্দিন রতন, জনাব মোঃ খালেদ আদেল খান ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ মোজাম্মেল হক সহ আরো অনেকে।

শনিবার, ৪ এপ্রিল, ২০২০

আজ ঐতিহাসিক ৫ এপ্রিল সূফী সম্রাটের "মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী" খেতাব লাভের দিবস।


বিশ্ববিখ্যাত ধর্মীয় গবেষণা ও প্রকাশনা প্রতিষ্ঠান দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা ও সত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা, সূফী সম্রাট হযরত মাহবুব এ খোদা দেওয়ানবাগী (মাঃ আঃ) হুজুর কেবলাজান ১৯৮৯ খ্রিস্টাব্দের ৫ এপ্রিল শেষ রাতে মোরাকাবাময় স্বপ্নে হযরত রাসূল (সঃ) এর নিকট হতে মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী খেতাব লাভ করেন। হযরত রাসূল (সঃ) এ দায়িত্ব দেয়ার পর বলেছিলেন হে ধর্মের পুনর্জীবনদানকারী! ইতিপূর্বে আমার ধর্ম আরও পাঁচবার পুনর্জীবন লাভ করেছে।

উল্লেখ্য যে সূফী সম্রাট দেওয়ানবাগী (মাঃ আঃ) হুজুর কেবলাজান এ দায়িত্ব পাওয়ার পর থেকে ব্যাপক ভাবে হযরত রাসূল (সঃ) এর ধর্ম মোহাম্মদী ইসলাম বাংলাদেশ সহ বিশ্বময় তুলে ধরেন। তার আহবানে সারা দিয়ে বিশ্বের ১৩২ টি দেশে আজ মোহাম্মদী ইসলাম প্রচারিত হচ্ছে। মোহাম্মদী ইসলাম পালন করে মানুষ মহান আল্লাহ ও হযরত রাসূল (সঃ) এর দিদার লাভ করে ধন্য হচ্ছে, এছাড়াও ইহকালে নানাবিধ সমস্যা থেকে মুক্তি পেয়ে পরকালে নাজাতের সুসংবাদ পাচ্ছেন।

তাই এ ঐতিহাসিক দিবস উপলক্ষে মহান মোর্শেদ সূফী সম্রাট দেওয়ানবাগী (মাঃ আঃ) হুজুর কেবলাজানের কদম মোবারকে জানাই লক্ষকোটি কদমবুসি ও ফুলেল শুভেচছা। মহান আল্লাহ তায়ালা এদিনের উসিলায় আমাদেরকে তার প্রিয় বন্ধুর প্রচারিত মোহাম্মদী ইসলামের ছায়াতলে আশ্রয় ভিক্ষা দেন, আমিন।

রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০

সূফী সম্রাট রূহানীতে আবুধাবিতে এসে আবুল কালামকে মোহাম্মদী ইসলামের ছবক দিলেন।


আশেকে রাসুল হাজী আবুল কালাম চৌধুরী। চট্টগ্রাম মীরেরশরাই উপজেলাধীন দক্ষিণ আলিনগর গ্রামের অধিবাসী। তিনি প্রথম জীবনে আবুধাবীতে চাকুরি করেন। ঘটনাটি ১৯৮৬ খ্রিষ্টাব্দের, তখন তিনি আবুধাবিতে চাকুরি করতেন। ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করা এবং আল্লাহ ও আল্লাহর রাসুল (সা.) - কে পাওয়ার বাসনা তার দীর্ঘদিনের। এই তীব্র বাসনাই তাকে আবুধাবীতে পরিচয় করিয়ে দেয় যুগের ইমাম হযরত দেওয়ানবাগী ( মা. আ. ) হুজুর কেবলাজানের মুরিদ সন্তান আশেকে রাসুল আবদুল বারেকের সাথে। তিনি তাকে বললেন - বাংলাদেশে তার একজন মাের্শেদ আছেন, আর তিনি হলেন - যুগের ইমাম, মােহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী ( মা. আ. ) হুজুর কেবলাজান। অতঃপর তিনি একে একে আশেকে রাসুল বারেক ভাইয়ের কাছ থেকে এই মহামানবের মহান শিক্ষা, ধর্মীয় সংস্কার, অলৌকিক কারামত ও তার প্রচারিত মােহাম্মদী ইসলাম সম্পর্কে জানার সুযােগ পেয়ে যান। আশ্চর্যের ব্যাপার হলাে - যুগের ইমাম হযরত দেওয়ানবাগী হুজুর কেবলাজানের নাম মােবারক শােনা মাত্রই তিনি আল্লাহর এই বন্ধুর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। অতঃপর ক্রমেই তার প্রতি তার অগাধ ভালােবাসা ও শ্রদ্ধা আপন অন্তরে বৃদ্ধি পেতে থাকে। তিনি তখন আল্লাহর এই বন্ধুকে সরাসরি স্বচক্ষে দেখার জন্য অস্থির হয়ে পড়েন। এক অজানা প্রেমাকর্ষণে তিনি যেন তাকে কাছে ডাকতেন। অবস্থা এমন হলাে যে, যখনই তার কথা স্মরণ হয়, তখনই তার ভীষণ কান্না পায়, চোখের জলে তার বুক ভেসে যায়। তখন সে তার কাছে মুরিদ হয়ে মােহাম্মদী ইসলামের অনুসরণের সিদ্ধান্ত নিলেন। কিন্তু ইচ্ছা করলেই তাে আর আবুধাবী থেকে চট করে বাংলাদেশে আসা যায় না। এদিকে তার আর বিলম্বও সহ্য হচ্ছিল না। সে বারবার ঐ আশেকে রাসুল বারেক ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে থাকে এবং একে একে জেনে নেন, তার এই মাশুক যুগের ইমাম হযরত দেওয়ানবাগী ( মা. আ. ) দয়াল দরদি কিভাবে মানুষকে তরিকার সবক দেন, তার তরিকায় শামিল হওয়ার পর ওয়াজিফার কি কি আমল করতে হয়। বিষয়টি অনেকটা দুধের স্বাদ ঘােলে মিটানাের চেষ্টার মত ছিল। কিন্তু এই চেষ্টা তার তৃষ্ণা আরাে বহুগুণে বাড়িয়ে দিল। তিনি মনে মনে আরজ করলেন - “ওগাে আল্লাহর বন্ধু, যুগের ইমাম বাবা দেওয়ানবাগী! রাসুলের যুগে রাসুলের দেশে জনুগ্রহণ না করেও যদি হযরত রাসুল (সা.) - কে বিশ্বাস করার কারণে বিশ্বজুড়ে মানুষ মুসলমান হতে পারে, তবে আমি কেন আবুধাবীতে বসে আপনাকে বিশ্বাস করে আশেকে রাসুল হতে পারব না? "এ সময় তিনি নিজেকে যুগের ইমাম হযরত দেওয়ানবাগী ( মা. আ. ) হুজুর কেবলাজানের একজন মুরিদ মনে করে তরিকার আমল করতে শুরু করেন।
এক রাতের ঘটনা। রাতে ইবাদত - বন্দেগী, ওয়াজিফা আমল করছিলেন, এমন সময় মহান মাের্শেদের মহব্বতে তার বুক ফেটে কান্না আসছিল। তাকে দেখার জন্য কাছে পাওয়ার জন্য তিনি গলাকাটা মুরগির মত ছটফট করছিলেন। আরজ করলেন, “হে আল্লাহর বন্ধু ! আপনি তাে সবই দেখেন। বাবা ! আমি তাে আর সহ্য করতে পারছিনা। বাবা ! দয়া করে আমাকে আপনার নূরের চেহারা মােবারকের দর্শন দিয়ে আমার তাপিত হৃদয়কে শীতল করুন। " এমনিভাবে আজিজি করতে করতে কখন যে ঘুমিয়ে ন যে ঘুমিয়ে পড়েন নিজেও জানেনি। ফজরের আজানের ধ্বনিতে তার ঘুম ভেঙ্গে যায়। ফজরের নামাজ শেষ করে তিনি বসে আছেন। ব্যথাভরা হৃদয়ে বাবাজানকে স্মরণ করে অঝাের নয়নে কাঁদছেন। এই সময় আল্লাহর বন্ধুর যে প্রেমাকর্ষণে তিনি জ্বলছেন, তা সহ্য করা তার পক্ষে কঠিন থেকে কঠিনতর হয়ে উঠল। ঠিক তখনই সে দেখতে পায়, আবুধাবীতে আকাশে একজন জ্যোতির্ময় মহামানব পাখির মত উড়ে উড়ে তার দিকে ভেসে আসছেন। অতঃপর তিনি দয়া করে তার সম্মুখে তশরিফ নিলেন। জ্যোর্তিময় এ মহামানবের গায়ে সাদা পাঞ্জাবি এবং পরনে সাদা লুঙ্গি মােবারক। তিনি পরম ভক্তিভরে উঠে দাড়ালেন। তার হৃদয় মন স্বর্গীয় শান্তিতে ভরে উঠল। স্বর্গীয় প্রাণে তার চারপাশের পরিবেশ মােহিত হয়ে উঠল। অতঃপর মহাপুরুষ নিজেই দয়া করে তাঁর পরিচয় দিয়ে বললেন - আমিই আপনার আকাঙ্খিত দয়াল বাবাজান। মহান মাের্শেদের পাক জবানে এ পরিচয় লাভ করে তিনি দয়াল বাবাজানের কদম মােবারকে লুটিয়ে পড়ে কাঁদতে থাকেন। এ সময়ে দয়াল বাবাজান তাকে সান্ত্বনা দিয়ে আদর করলেন, অতঃপর তার সাথে তওবা পড়ার নির্দেশ দিলেন। সে মহান মাের্শেদের সাথে তওবা পড়লেন। তারপর তিনি দয়া করে তার ডান হাত মােবারকের শাহাদত অঙ্গুলি মােবারক দিয়ে তার ক্বালবে স্পর্শ করে বললেন - কালাম মিয়া ! লক্ষ্য করুন, আপনার কালবের ভিতর আমার নির্দেশে ‘আল্লাহ’ জিকির জারি হচ্ছে। এভাবে সবক দেওয়ার পর বাবাজান নির্দেশ করলেন, আপনি নামাজের কায়দায় বসে খেয়াল কালবে ডুবিয়ে আপন কালবে ‘আল্লাহ’ ‘আল্লাহ’ জিকিরের স্পন্দন খেয়াল করুন। তিনি বাবাজানের নির্দেশে তাই করলেন। কিছুক্ষণ পরে চক্ষু খুলে দেখেন, দয়াল বাবাজান তার সামনে নেই। বাবাজান কোথায় গেলেন, জানার জন্য তিনি ব্যাকুল বেকারার হয়ে উঠেন। এ সময় হঠাৎ আকাশের দিকে লক্ষ্য করে দেখেন, বাবাজান যেভাবে পাখির মত উড়ে উড়ে বাংলাদেশ থেকে আবুধাবীতে তশরিফ নিয়েছিলেন, অনুরূপভাবে তিনি উড়ে উড়ে আবার বাংলাদেশের দিকে যাচ্ছেন। সে তন্ময় হয়ে মহান মাের্শেদের গমণ পথের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণের মধ্যে বাবাজান অদৃশ্য হয়ে গেলেন।
ঘটনা এখানেই শেষ নয়, প্রায় বছরখানেক পরে সে আবুধাবী থেকে বাংলাদেশে আসে। অতঃপর ১৯৮৭ খ্রিষ্টাব্দের ৫ সেপ্টেম্বর সে রাজধানী ঢাকার আরামবাগে এসে মহান মাের্শেদ যুগের ইমাম বাবা দেওয়ানবাগীর সাথে সাক্ষাৎ করে। এ মহামানবকে দেখার সাথে সাথে সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যায়। তারপর কি হয়েছে, কিছুই বলতে পারেনি ! হুঁশ ফিরে আসলে দেখেন, বাবাজান যে চেহারায়, যে পােশাকে আবুধাবীতে গিয়ে তাকে তার দীদার দিয়ে মােহাম্মদী ইসলামের সবক দিয়েছিলেন, সেই একই চেহারায় একই পােশাকে তিনি আরামবাগে কুরসী মােবারকে উপবিষ্ট রয়েছেন। অতঃপর সে মাের্শেদ কেবলাজানের কাছে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি ব্যক্ত করেন এবং আল্লাহ ও আল্লাহর বন্ধুর প্রতি অকৃত্রিম ভালােবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।