Translate

মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯

অলৌকিকভাবে তিনশ লোকের রান্না করা খাবারে আটশ লোকের খাদ্য গ্রহণ।


আশেকে রাসূল আবদুল মান্নান মাষ্টার, তিনি নারায়ণগঞ্জ জেলার অধিবাসী। ২০১০ সালের ১১ জানুয়ারি তিনি তার বাড়িতে আশেকে রাসূল (সঃ) মিলাদ মাহফিলের আয়ােজন করেন। উক্ত মাহফিলে 'তিনশ’ লােকের তাবারুকের ব্যবস্থা করেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে মাহফিলে 'আটশ' লােকের সমাগম হয়। এমতাবস্থায় তিনি তখন মােরাকাবায় তার মহান মাের্শেদ যুগের ইমাম সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মাঃ আঃ) হুজুর কেব্‌লাজানের শরণাপন্ন হন এবং তার উসিলা ধরে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। অতঃপর আল্লাহ ও আল্লাহর বন্ধুর দয়া পাওয়ার আশায় দেওয়ানবাগ শরীফে মানত করেন। তারপর যথাসময়ে তাবারুক বিতরণ শুরু করেন। মহান রাব্বুল আলামীনের অপার দয়ায় খাবারে অবারিত বরকত হয় এবং উপস্থিত 'আটশ' লােকের প্রত্যেকেই ঐ তাবারুক আহার করে ।বরকতের মাত্রা এতই বেশি ছিল যে, তিনশত লােকের জন্য রান্না করা খাবার প্রায় তিনগুণ লােকে খেয়েছিল, অথচ একজন মানুষের আহারেও ঘাটতি হয়নি। তিনি পরবর্তী শুক্রবার আল্লাহর বন্ধুর কদম মােবারকে এসে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন এবং মানত আদায় করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন